1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৫|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরের ডাসারে যশোর রাইটস এর আয়োজনে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ (সিটিসি) ওরিয়েন্টেশন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির (সি এম পিসি) দায়ীত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বার) সকাল ১০ ঘটিকায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে যশোর রাইটস ডাসার উপজেলার আয়োজনে ইউনিয়ন মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ মাসুম প্রধান, বিশেষ অতিথি ছিলেন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান, কালকিনি ,ডাসার উপজেলা গ্রাম আদালতের প্রধান অডিনেটর নাসির উদ্দিন লিটন, ডাসার উপজেলা সমাজসেবা অফিসার মসিউর রহমান।

সভায় সভাপতিত্বে ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, মাদারীপুর জেলা যশোর রাইটস জেলা সমন্বয়কারী মোঃ বায়েজিদ মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্যরা বলেন, দেশ থেকে মানবপাচার চোরা চালান,বাল্যবিবাহ নির্মূল সহ মানবপাচার ভিকটিম ও বাল্যবিবাহের শিকার ব্যক্তিদের সনাক্ত করতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তারা আরো বলেন বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। তাহলেই বাল্যবিবাহ নির্মূল করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com