1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খানঃ- মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল)২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.লুৎফার রহমান,ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরিফ, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,মোঃ হেমায়েত হোসেন খান,এশিয়ান টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মাসুদ হোসেন খান, এমদাদ শেখ,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, পারভেজ সরদার,সরিফ শাওন প্রমুখ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,নবগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সহাদেব বাড়ৈ

এছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন – ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস,বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে এই দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে।

১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রাকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন।

এ অনুষ্ঠানটিতে ঘোষণা করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণা পত্র দেওয়া হয়েছিল। এর পর থেকেই ওই স্থানটির নাম মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা সময় স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত নির্দেশনা পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়েছিল।

সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com