
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসারে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধ র্যালিতে অংশগ্রহন করেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান,ডাসার থানার সাবইন্সপেক্টর মো. জালাল উদ্দিন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলার বাসিন্দাদের মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্যে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন,ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।