1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫৫|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

মাদারীপুরে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের রাজৈরে সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনের উপরে হামলার প্রতিবাদে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন,গত (২০ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপর নেক্কারজনক হামলার ঘটনা ঘটে।

ঘটনার চার থেকে পাঁচ দিন পার হয়ে গেলেও ওই হামলায় জড়িত সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কোন উদ্যোগ রাজৈর থানা পুলিশ নেয়নি। আমরা মানববন্ধনে মাধ্যমে জেলা পুলিশ সুপার কে বলবো আপনারা এই হামলাকারীদের দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তারা আরো বলেন,দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস,মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি,ফায়জুল শরীফ,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সাধারন সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ,রকিবুজ্জামান,কাজল খান,,কাইয়ুম শেখসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com