1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সরকারী খালে অবৈধ বাধঁ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুরে সরকারী খালে অবৈধ বাধঁ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ-মাদারীপুরের ডাসারের কাজীবাকাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্ব মাইজপাড়া এলাকায় সরকারি খালে অবৈধ বাধঁ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন।

স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকায় স্থানীয় প্রভাবশালীরা তাদের বাড়িতে যাতায়াত ও মৎস্য চাষের জন্য সরকারি খাল দখল করে খালের উপরে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে।
এতে জলাবদ্ধতা সৃষ্টি করেছে বলে জানা’যায়।

এমতাবস্থায় মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন এর নেতৃত্বে সরকারি খাল দখল মুক্ত করার জন্য আজ সকালে পূর্ব মাইজপাড়া বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার ও গোলাম মাওলা মুন্সির বাড়ির সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঐতিহ্যবাহী বীর মন উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে উচ্ছেদ অভিযান শেষ করা হয়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন এখানে একটা প্রবাহমান খাল রয়েছে এই খালটি দিয়ে পানি প্রবাহিত হতো এলাকার কিছু লোক এই খালটি মাটি দিয়ে বিভিন্ন জায়গায় ভরাট করেছে আমরা ইতিপূর্বে তাদেরকে সতর্ক করেছিলাম কিন্তু তারা মাটিগুলো সরিয়ে নেয়নি।

জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে বর্ষাকালে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি,আমরা বলার পরেও তারা অবৈধ্য বাঁধ সরিয়ে নেননি,তাই আজ কাজীবাকাই ইউনিয়নের যে সমস্ত সরকারী খাল মাটি দিয়ে ভরাট করা হয়েছে,সেগুলো উচ্ছেদ করে খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহ নিশ্চিত করার জন্য আমরা এ অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com