1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সরকারী খালে অবৈধ বাধঁ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:৪৭|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়

মাদারীপুরে সরকারী খালে অবৈধ বাধঁ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ-মাদারীপুরের ডাসারের কাজীবাকাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্ব মাইজপাড়া এলাকায় সরকারি খালে অবৈধ বাধঁ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন।

স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকায় স্থানীয় প্রভাবশালীরা তাদের বাড়িতে যাতায়াত ও মৎস্য চাষের জন্য সরকারি খাল দখল করে খালের উপরে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে।
এতে জলাবদ্ধতা সৃষ্টি করেছে বলে জানা’যায়।

এমতাবস্থায় মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন এর নেতৃত্বে সরকারি খাল দখল মুক্ত করার জন্য আজ সকালে পূর্ব মাইজপাড়া বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার ও গোলাম মাওলা মুন্সির বাড়ির সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঐতিহ্যবাহী বীর মন উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে উচ্ছেদ অভিযান শেষ করা হয়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন এখানে একটা প্রবাহমান খাল রয়েছে এই খালটি দিয়ে পানি প্রবাহিত হতো এলাকার কিছু লোক এই খালটি মাটি দিয়ে বিভিন্ন জায়গায় ভরাট করেছে আমরা ইতিপূর্বে তাদেরকে সতর্ক করেছিলাম কিন্তু তারা মাটিগুলো সরিয়ে নেয়নি।

জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে বর্ষাকালে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি,আমরা বলার পরেও তারা অবৈধ্য বাঁধ সরিয়ে নেননি,তাই আজ কাজীবাকাই ইউনিয়নের যে সমস্ত সরকারী খাল মাটি দিয়ে ভরাট করা হয়েছে,সেগুলো উচ্ছেদ করে খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহ নিশ্চিত করার জন্য আমরা এ অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com