1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৯|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে পুলিশ লাইন মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপরে সার্কিট হাউজে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় শকুনি লেকেরপাড়ে স্বাধীনতা অঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

পরে ৫৩ তম বিজয় দিবসে মাদারীপুরে ৬দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহম্মদ হাবিবুল আলম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, এছাড়া মাদারীপুর জেলা শাখা সংগঠকনের লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ এ বইমেলায় দেশি-বিদেশি লেখকের ইতিহাস, ঐতিহ্য, গল্প, উপন্যাস, কবিতাসহ বিভিন্ন ধরণের দশ হাজারের বেশি বই পাওয়া যাবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনা ছাড়াও প্রায় ১৫০ প্রকাশনা সংস্থার বই রয়েছে। বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বই ক্রেতারা ৩০ শতাংশ ছাড় পাবেন বলে জানা আয়োজকরা।

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা চলবে আগামী ২১ ডিসেম্বর শনিবার পর্যন্ত। সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com