1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বিয়ের এক সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২৭|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে বিয়ের এক সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিজেস্ব প্রতিবেদক মাদারীপুর।

মাদারীপুরের শিবচরে বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়া বাসা থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তরুণী মনিকা আক্তারের (১৮) স্বামী রিয়াদ ব্যাপারী, রিয়াদের বন্ধু মামুন ও সুজনকে আটক করেছে পুলিশ।

মনিকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী রিয়াদ বেপারী একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,প্রেমের সম্পর্ক থেকে মনিকা ও রিয়াদ এক সপ্তাহ আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের লোকজন তাদের এ বিয়ে সামাজিক ভাবে না হওয়ার কারণে মেনে না নেওয়ায় শিবচরের গুয়াতলা এলাকার লাভলু মুন্সীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে সংসার জীবন শুরু করেন।

(২৪ জানুয়ারী ) সকালে নাশতা করতে ঘরের বাইরে বের হন রিয়াদ। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মনিকার মরদেহ উদ্ধার করেন। এরপর মনিকার স্বামী রিয়াদসহ তিনজনকে আটক করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com