1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময়

মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গণমাধ্যম এনপিবি নিউজের (NPB NEWS) প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফে এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এনপিবি নিউজের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিবি নিউজের মাদারীপুর জেলা প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস. এম. রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ আবু বকর সিদ্দীক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অনিয়মের চিত্র প্রকাশে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি নিউজ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com