1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দুগ্ধপোষ্য দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশেই বসে ছিলেন মা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

মাদারীপুরে দুগ্ধপোষ্য দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশেই বসে ছিলেন মা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় দুগ্ধপোষ্য ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে পাশেই বসে ছিলেন মা। পরিবারে লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পত্তির দুই শিশু সন্তান। একজন ৩ বছর বয়সী জান্নাত, অপরজন ১ বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলা হওয়ার পরে তাহমিনা আক্তার তার বাবা মোঃ তারা মিয়া‘র বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন। টের পেয়ে ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর ২ শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রেখে। ২ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com