1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কর্মবিরতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:১১|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

মাদারীপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কর্মবিরতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিবেদকঃ-বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দুই দফা দাবিতে মাদারীপুরে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালন করছেন।

কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাদারীপুর জেলা জর্জ আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন মাদারীপুর জেলা জজ আদালতের কর্মচারীরা। এসময় কর্মবিরতিতে মাদারীরের বিচার বিভাগীয় সকল কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। আমাদেরকে বদলী করে মহামান্য হাইকোর্ট বিভাগ। আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কোনো অভিভাবক নেই।

তাই কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ, আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়,তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী আন্দোলন করতে বাধ্য হবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত উল্লাহ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com