1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা

মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিবেদক মাদারীপুরঃ-

মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যার জের ধরে ভয়াবহ সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​গতকাল সোমবার (২৬ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব চালানো হয়।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,আধিপত্য নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বে গত ২২ অ‌ক্টোবর সকা‌লে তাইজুল সরদার নামের এক ব্যক্তি খুন হন। এই হত্যার পর থেকেই উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা নির্বিচারে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। পরবর্তীতে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাল‌কি‌নি থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রে‌ছে। এলাকায় পু‌লিশ মোতায়ন র‌য়ে‌ছে।

এঘটনায় মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন,পুলিশ সুপার মহোদয়ের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com