1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আন্তঃজেলা ভ্যান চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৫৮|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

মাদারীপুরে আন্তঃজেলা ভ্যান চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

হামিদ খান রনি স্টাফ রিপোর্টার–মাদারীপুর জেলার ডাসারে ব্যাটারী চালিত অটো ভ্যানসহ শিপন বেপারী নামের এক আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার করছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীকে (২৭সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখ বুধবার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী
এলাকা থেকে ইঞ্জিন চালিত অটো ভ্যান
চুরির সময় গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়।আটকৃত আসামী কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দলী এলাকার মৃত্যু আব্দুল বেপারীর ছেলে আন্ত জেলা চোর চক্রের সদস্য শিপন বেপারী (৩০)

আটককৃত আসামী শিপন বেপারীর বিরুদ্ধে ৩৭৯/৩৮০/৪১২ ধারায় মামলা রুজু করা হয়।যাহার ডাসার থানার মামলা নং ০৭ তারিখ ২৮/০৯/২০২৩ ইং গ্রেফতারকৃত আসামীকে (২৮সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,(২৭সেপ্টেম্বর)রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকা থেকে অটোভ্যান চুরির সময় তাকে চোরাই অটো ভ্যানসহ গ্রেফতার করা হয়।

এবিষয়ে খোঁজনিয়ে জানা যায় আসামী শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলা সহ বিভিন্ন জেলা- উপজেলায় অটোভ্যান চুরি করে,তার রং পরিবর্তন করে ভ্যাটারিসহ অটোভ্যানের বিভিন্ন মালামাল বিক্রি করেন। এলাকা সূত্রে জানা যায়,শিপন বেপারী একজন পেশাদার অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।

এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,আসামি শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।তিনি বিভিন্ন জেলা উপজেলা থেকে একাধিক অটোভ্যান চুরি করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।আসামীকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com