1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত”বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার” আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র মাদারীপুরে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার” পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

“সভাপতি এ্যাড:ইমদাদুল সম্পাদক এ্যাড:সাকিল”

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর–

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদের প্রার্থীদের মধ্যে আওয়ামীপন্থীরা ১৪টিতে জয় লাভ করেছেন। আইনজীবী সমিতির সভাপতি পদ ছাড়া অন্য সব পদে তাঁরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী ) সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে,পরে রাত ১১টার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর অনুসারী এমদাদুল হক খান এবং ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও মাদারীপুর সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এ্যাড মাহাবুব হোসেন সাকিল।

জানা যায়,এ নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড এমদাদুল হক খান এবং সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন,জেলা বিএনপির আহ্বয়ক এ্যাড জাফর আলী মিয়া, তিনি ৭৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ১৫৬ ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও মাদারীপুর সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহাবুব হোসেন (শাকিল)।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড আনোয়ার হোসেন তিনি পেয়েছেন ১৩০ ভোট ও জালালুর রহমান পেয়েছেন ১৩০ ভোট। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মিয়া পেয়েছে ২৯ ভোট। (নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় গণনা অথবা লটারি করে বিজয়ী প্রার্থী নির্বাচন করা হবে জানা যায়।

এছাড়াও সহ-সভাপতি পদে মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক, সম্পাদক (লাইব্রেরি) পদে মুনীর হাসান, (মহরার) সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ৫টি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী ৫ জন হলেন সৈয়দা তাহমিনা খানম, এনামুল হক, আবদুস সালাম, ইকবাল হোসেন ও আবু সুফিয়ান। এ ছাড়া সম্পাদক (অ্যাপায়ন ও বিনোদন) পদে এ্যাড বদরুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি পদ ছাড়া সব কয়টি পদেই দলীয় অনুসারীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে বিএনপিপন্থী একজন প্রার্থীও বিজয় হতে পারেননি। তবে সভাপতি ছাড়া জয় পাওয়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বলা যায়, আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড ফরহাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ একটানা চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। এবার আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে ৩০০ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৯৩ জন। বৃহস্পতিবার দিনব্যাপী ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com