1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ২:১৪|
সংবাদ শিরোনামঃ
বিনা নোটিশে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুত”প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নের এক ছাত্রীর মামলা দায়ের ৮ বছর পর গোপনে বাস্তবায়ন, দেবীগঞ্জ সোনাহারে স্কুল মাঠের গাছ কাটাকে ঘিরে বিতর্ক,, রামপালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ডজনখানেক  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আ‌নিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পাওয়ায় দক্ষিণ ডাসার বিএনপি”র নেতাকর্মী ও জনগণের পক্ষে সৈয়দ মোকারাম হোসেনের উদ্যোগে আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১২ নভেম্বর ) বিকেলে ডাসার উপজেলার দক্ষিণ ডাসার পুরান থানার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরান থানার মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ডাসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা নূরু তালুকদার,সারোয়ার তালুকদার, রুবেল মাতুব্বর ও সৈয়দ আমীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি সাত্তার আকন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সজিব, হরষিত মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন খান,কৃষক দলের ভারপ্রাপ্ত সম্পাদক টিটু শেখসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে আ‌নিসুর রহমান তালুকদার খোকনের বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান। সবশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com