1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাদারীপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আল-নোমান।

এ সময় আল নোমান বলেন, “গ্রাম আদালতকে সক্রিয় করতে প্রশাসন, জনগণ, সাংবাদিক ও স্থানীয় সরকার সবার অংশগ্রহণ জরুরি। সমন্বিত উদ্যোগ নিলে গ্রামীণ বিরোধ কমবে এবং বিচারপ্রাপ্তি সহজ হবে।” কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আলিউর হাসানাত খান। অনুষ্ঠানের শুরুতে তিনি মাল্টিমিডিয়া স্লাইডের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ জনগণের নিকটতম বিচার ব্যবস্থা, যেখানে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ, স্বল্পব্যয়ে এবং হয়রানিমুক্তভাবে নিষ্পত্তি করা সম্ভব। এ জন্য জনগণকে সচেতন করা ও ইউনিয়ন পরিষদকে আরও সক্ষম করে তোলা অত্যন্ত প্রয়োজন।

কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সেবা গ্রহণ পদ্ধতি, মামলা নিষ্পত্তির গতি বাড়ানো এবং দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) কঙ্কনা প্রভা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম , সহকারী তথ্য কর্মকর্তা বেনজীর আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি খান মোঃ শহীদ, ডাসার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নাসিরউদ্দিন লিটন হাওলাদার সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com