1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগৈলঝাড়ায় পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগৈলঝাড়ায় পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল এগারোটায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন শেষে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করেন নেতৃবৃন্দরা।

পরে দলীয় নেতা কর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনলায় দলীয় কার্যালয়ে সমবেত হয়।

দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বর্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাডভোকেট তিন্নি সেরনিয়াবাত, পবিত্র রারী বাড়ৈ, ফাহমিদা ইলিয়াসসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে মিষ্টি বিতরণ করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com