1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : ৪জনকে কুপিয়ে জখম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : ৪জনকে কুপিয়ে জখম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টার।চাঁদপুরের মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে ১৯ নভেম্বর (রবিবার) ভোর রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটেছে। ডা’কাতরা ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ও দুই ভরি ওজনের স্বর্নের জিনিস নিয়ে যায় । আহতরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মাহি উদ্দিন মিয়াজি (৪০) জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তাকে, তার ভাই আলাউদ্দিন (৩৫)ও সালাউদ্দিন, তার মা খায়রুননেছা (৭০) কে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ডাকাতরা মহি উদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা দুইটি চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার ওজন আনুমানিক ওজন ২ ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

পরে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। সকালে ডা’কতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পিবিআই ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির খোকন, পিবিআই ও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টীম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পারবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com