1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী সোহেল শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন মাদারীপুরের কালকিনির সন্তান পাপন মুন্সী উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি

ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সোমবার আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়।

ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহ করা হয়।

আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম হাওলাদার, সাংবাদিক সোলায়মান তুহিন, মোঃ সফিকুর রহমান সফিক। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ বেনজীর বুশরা, কাউন্সিলর ছিলেন তানিয়া আক্তার, খাদিজা আক্তার, সুমী আক্তার, সাইদুর রহমান শাওন হোসেন। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন।

উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মান অন্তর এ সেবা ক্যামেপর আয়োজন করা হয়। এ ছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com