1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:০৮|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- মহান ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে ৫২‘র ভাষা আন্দোলন ও কাজি গোলাম মাহবুব শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক , গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহরলাল পাল, গৌরণদী প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, জনকন্ঠ রিপোর্টার খোকন আহমেদ হীরা, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মানিক হাসান, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি টি এম অঅলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন, পালরদী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজারাম সাহা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, কাজী আল আমিন, সৈয়দ নকিবুল, হক পলাশ তালুকদার, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া,টি এম আলতাফ হোসেন, মোহাম্মদ কুতুব উদ্দিন, মহাম্মদ খায়রুল ইসলাম পলাশ তালুকদার।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোল্লা মাহফুজ। রচনা প্রতিযোগিতায় চারটি গ্রুপে গৌরনদী উপজেলার ২৫ টি স্কুল কলেজে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৪টি গ্রুপে বিজয় ১৭ জনকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com