1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২ , খুলনা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এবারও বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তিনি ২৫ হাজার ৩০১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
খুলনার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এই তিন উপজেলা নিয়ে খুলনা-৪ আসন গঠিত।

এই তিন উপজেলায় আব্দুস সালাম মূর্শেদী শুধু একটি নাম নয় , তিনি এতদাঅঞ্চলের জনগণের একজন প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ।

তিনি একজন ভদ্র, সভ্য, বিনয়ী এবং একজন জনদরদি এবং জনহিতৈষী ব্যক্তি।

রাজনীতির ক্ষেত্রে তিনি পরপর তিনবার জাতীয় সংসদ এর সদস্য নির্বাচিত হয়ে দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ রেখেছেন।

মানবতা এবং জনসেবায় তাঁর কোন তুলনা হয় না। ক্রীড়া জগতে তিনি ছিলেন একসময়ের খ্যাতিমান ফুটবল প্লেয়ার।

রাজনৈতিক অঙ্গনেও এখন তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে খুলনা-৪ আসনের সর্বত্র। তাইতো ৮ জানুয়ারি ~ ২০২৪ তারিখ বিকালে তাঁর খুলনার রাজনৈতিক অফিসে ঢল নামে হাজারো মানুষের।

দুপুরের পর থেকে এমপি আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে দলে দলে মানুষ আসতে থাকে তার রাজনৈতিক অফিসে ।

তাদের হাতে ছিল রংবেরঙের ফুলের মালা, বিভিন্ন সাইজের ফুলের ডালি এবং ফুলের রাজা তাজা গোলাপ দিয়ে সুসজ্জিত নৌকা।

মুহূর্তের মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি। একজন সুদক্ষ নেতার প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ যে এভাবে ঘটতে পারে, তা যারা না দেখেছে তাদের ভাষার মাধ্যমে বোঝানো খুব দূরুহ এবং কঠিন।

কিছুক্ষণের মধ্যেই নেতা আসেন তাঁর স্বভাবসুলভ পায়জামা পাঞ্জাবি পরে লোক সম্মুখে। এসেই তিনি সবাইকে সালাম জানিয়ে তাঁর প্রাণের মানুষদের হাত নেড়ে অভিবাদন জানান।

এলাকাবাসীর প্রিয় নেতা এমপি আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা জানানোর জন্য সাউন্ড সিস্টেমের মাধ্যমে নেতা কর্মী এবং জনসাধারণকে আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত করে দলে দলে এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।

এভাবে পর্যায়ক্রমে হাজারো মানুষের শ্রদ্ধা , ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com