1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৩৯|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অঙ্গনে এটি ছিল সাম্প্রতিক সময়ে গৌরনদীতে  বৃহৎ দোয়া আয়োজন, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরণ সঙ্কটে লড়ছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি। নেত্রীর সুস্থতা আমাদের রাজনৈতিক পরিবারে নতুন আলো এনে দেবে।

দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তার দোয়ায় উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় দেশজুড়ে লাখো মানুষের আহাজারি ও প্রার্থনা চলছে। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরীফ শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবনেতা ও গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চুন্নু সিকদার, গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল সরদার, বেলাল, এনামুল হক, মিলন সরদার, মোঃ জাহাঙ্গীর তালুকদার, মোঃ শাহেব আলী, মোঃ নূরউদ্দিন বুদ্ধি, হাফিজুরসহ স্থানীয় যুবদল-ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর হলেও এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় একত্রিত হয়ে মানবিক ও রাজনৈতিক ঐক্যের দৃঢ় বার্তা দেন।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়ার সুস্থতা আমাদের সবার আকাঙ্ক্ষা। তিনি সুস্থ হলে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ফিরে আসবে। সবার কাছে দোয়ার দরখাস্ত মহান আল্লাহ যেনো দেশনেত্রী কে দ্রুত সুস্থতা দান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com