1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, বাংলাদেশ গূন্ডাতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, বাংলাদেশ গূন্ডাতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক যোগাযোগ উপদেষ্টা হূমায়ুন কবির বলেছেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশ গূন্ডাতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে। আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ ইনশাআল্লাহ।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান মুকুল।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীর জহির সাজ্জাদ হান্নান, পাগল ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক sশরিফ শফিকুর রহমান স্বপন প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় হুমায়ুন কবির আরো বলেন আমার সৌভাগ্য হয়েছে স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকালে আপনাদের নেতা বরিশাল ১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের সাথে কাজ করার। উনি একজন ভালো মানুষ। আপনারা জহির উদ্দিন স্বপনকে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে এমপি উপহার দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারক রহমান আপনাদেরকে মন্ত্রী উপহার দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com