1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএন পিকে দুরর্ভিক্ষন যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না"আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

বিএন পিকে দুরর্ভিক্ষন যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না”আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার কুকরাইল এলাকার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাক্ষাত কালে বাহাউদ্দিন নাসিম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

ঢাকা ৮ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন,আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে,আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

সোমবার (০১ এপ্রিল)২০২৪ ইং তারিখ সকালে মাদারীপুরে তার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
একথা বলেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন,১৭ কোটি মানুষের প্রানের প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ।মির্জা ফকরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল। তারা স্বাধীনতাবিরোধী আল বদরের দালাল ছিল, এটা প্রমানিত হয়েছে।সেই সাম্প্রদায়িক রাজনীতি,বিএনপি এখনো সমর্থণ করে।সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়।সেটা কোনদিনই বাস্তবায়ন হবে না।

ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন,বিএনপি বিদেশী প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল।দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশীদের কাছে নালিশ করেছে।

এতে কোন কোন বিদেশী প্রভুদের পেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। বিএনপি সন্ত্রাস শুরু করেছিল, মানুষকে ভয় দেখানো শুরু করেছিল, তারা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। এটা ইতিহাস এটা তাদের-ঐতিহ্য।

এই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েও কোন লাভ হয়নি। বিএনপির এই সন্ত্রাসী কর্মকান্ডে মানুষ ভয় না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে ভোট দিয়েছে।

এই ভোট কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি, এটা শুধু বাংলাদেশের মানুষই নয়, সারাবিশ^ দেখেছে। এই নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপির ব্যর্থ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খান,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ মাদারীপুর জেলা আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com