1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের তালতলিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ, আটক ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:০৩|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

বরিশালের তালতলিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ, আটক ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি বাজার সংলগ্ন খালের পাড়ে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করে‌ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভেকুর মালিক বাহাউদ্দীন ও তার ড্রাইভার কে আটক করা হয়।

১২ নভেম্বর রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বরিশাল সদর সহকারী ভূমি কমিশনার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি এলাকায় সরকারি খাস জমিতে ভৃমি দস্যুরা অবৈধ ভাবে মাটি কেটে বালু দিয়ে ভরাটের প্রস্তুতির সময় এমন সংবাদের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই স্থানে একটি চালকসহ ভেকু জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বরিশাল সদর সহকারী ভূমি কমিশনার বলেন, ভূমিদস্যুরা সরকারি জমি থেকে মাটি কেটে বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌ভিযান পরিচালনা করে ভেকুসহ চালক ও ভেকু মালিককে জব্দ ক‌রি। তবে এ কাজে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বরিশালের কাউনিয়া থানা পুলিশ।

আটকৃত ভেকুর ড্রাইভার বলেন, আমরা স্থানীয় মোঃ কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজের নির্দেশে এখানে ভেকু নিয়ে আসি মাটিকাটার উদ্দেশ্যে।এই জমি যে সরকারি তা আমরা জানতাম না, জানলে এখানে কোন ভাবেই আসতাম না।

উল্লেখ্য যে, বিগত কয়েক মাস আগেও কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজ গণপূর্তির সাইনবোর্ড টানিয়ে উক্ত জমি ভরাট করে দখলের পায়তারা করেছিল, উক্ত সময় তাদের বিরুদ্ধে জমি দখলের সংবাদ প্রকাশ হলে কাজ বন্ধ রেখে সাইনবোর্ড নামিয়ে ফেলে। পুনরায় তাদের এই জমি দখলের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে অভিযুক্ত কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com