1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের আগৈলঝাড়ায় বই উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৪৩|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

বরিশালের আগৈলঝাড়ায় বই উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়েছে।

সোমবার উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যর নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

প্রধান অতিথি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিয়মিত পড়াশুনার প্রতি মনোযাগী হবার আহ্বান জানিয়ে বলেন উপজেলায় এবছর ২৮হাজার ৫শ জন শিক্ষার্থী ২লাখ ৩০ হাজার পিচ নতুন বই পাবে। সরকার পড়াশুনার জন্য এই বই বিনামূল্যে দিয়ে আসছে।এদিকে উপজেলা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নতুন বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত।অন্যদিকে সরকারী গৈলা মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ অন্যান্য কর্মকর্তাগন।সূত্র মতে, উপজেলার সরকারী ও বে-সরকারী ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে সরকারের বিনামূল্যের ৭৫হাজার পিচ নতুন বই পাবে। অন্যদিকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসাসহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে ১ লাখ ৫৫ হাজার পিচ নতুন বই বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com