1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত, দুইটি বসত ঘরসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

উজিরপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত, দুইটি বসত ঘরসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়ায় গ্রামে কয়েক ঘন্টার ব‍্যবধানে দুটি বসতঘরে রহস‍্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে এক মহিলা নিহত হয়েছেন। পুড়েগেছে কয়েক লক্ষ টাকার মালামাল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত‍্যানন্দী গ্রামে গত ২১ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে মৃত কালু হাওলাদারের ঘরে আগুন লাগে এসময় কালু হাওলাদারের স্ত্রী বৃদ্বা চানবরু বিবি (৯০) আগুনে ঝলসে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাতী রহিম হাওলাদার জানান বৃদ্বা দাদী, দাদা কালু হাওলাদারের ভিটিতে একা বসবাস করত অসাবধানতাবশত কুপির আগুন কাপর অথবা মশারিতে ছড়িয়ে পরে তিনি অগ্নীদগ্ধ হয়ে মৃত্যু বরন করেন।
অপরদিকে ২২ জানুয়ারী সকাল সাড়ে ৯ টায় অগ্নিকাণ্ডে ইউনিয়নের বানকাঠী গ্রামের আফসার হাওলাদারের পুত্র অটোচালক সোহেল হাওলাদারের বসত ঘরে আগুন লেগে নগদ টাকা মূল‍্যবান জিনিস পুরে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে পথে বসেছে এ পরিবার।

অটোচালক সোহেল জানান আজ সকালে তিনি নিজের অটো নিয়ে বের হলে তার স্ত্রী বাচ্চা নিয়ে মাদ্রাসায় থাকায় ফাকা বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে, এতে ঘরে থাকা নগদ একলক্ষ টাকা পাসপোর্ট, জমির দলিল,টিভি,ফ্রিজ, ঘরে রক্ষিত ধান চাল সব পুড়ে গেছে।

এখন পরনের কাপর আছে আমার সম্বল।তিনি আরো বলেন গত এক মাস পূর্বে আমার ঘর ফাঁকা থাকলে চুরির ঘটনা ঘটে।

এবারেও ঠিক একই ভাবে বাড়ি ফাঁকা থাকায় পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেয়া হতে পারে বলে ধারন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান,অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি তবে রহস্যজনকের বিষয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com