1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে কুখ্যাত খুনি, ২৬ মামলার আসামি কালা মাসুদ গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বরিশালে কুখ্যাত খুনি, ২৬ মামলার আসামি কালা মাসুদ গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

বরিশালে ২৬ মামলার আসামি আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) ভোরে নগরের হাতেম আলী কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ হাওলাদার (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। এক মাসের প্রচেষ্টায় আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশ ওরফে মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। বরিশাল নগরের ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি নামে পরিচিত সে। তাই আমরা তাকে গ্রেপ্তার করতে গত একমাস ধরে একাধিক অভিযান চালিয়েছি। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গত এক বছরে বরিশাল নগরীতে প্রায় অর্ধশত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটালেও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে অনেকটা ব্যর্থ হয়েছিল।

নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা মনির খলিফা বলেন, ধোপাবাড়ির মোড়, কলেজ অ্যাভিনিউ, বৈদ্যপাড়াসহ কয়েকটি স্থানে রয়েছে কালা মাসুদের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধ করে থাকে। তাই অবিলম্বে কালা মাসুদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো মিজানুর রহমান বলেন, সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এ ছাড়া নতুন আরও ৪টি মামলার আসামি এই কালা মাসুদ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com