1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফিলিস্তিনীদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

ফিলিস্তিনীদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬২৩ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় ওলামা একরাম ও তৌহিদী জনতার ব্যানার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলীক একাডেমী মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় আহ্বায়ক বাগধা মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতী মঈন উদ্দিন এর সভাপতিত্বে যুগ-যুগ ধরে নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইলের বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো, লিটন সেরনিয়াবাত, ওই মসজিদের পেশ ইমাম হায়েজ মাওলানা ফজলুল হক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ইসমাইল, মুফতী শরীফ হোসেন, মুফতী হাফিজুর রহমান, মাওলানা আল আমীন হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভা শেষে বাদ আছর আগৈলঝাড়া উপজেলার প্রধান প্রধান সড়কে বিভিন্ন শ্লোগান দিয়ে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com