1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল  উপজেলায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মঙ্গলবার দুপুর ১২ টায়  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানাকে  গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এ কর্মসূচি আয়োজন করেন স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার   কর্মীবৃন্দ। রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আশরাফুল আলম বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার এ অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাংবাদিকদের মামলা ও প্রাণনাশের হুমকি এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দেন এ মাসুদ রানা।  সময় তিনি ৪৮ ঘন্টার মধ্যে এ মাসুদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান ।

এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম,    দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, দৈনিক বায়ান্ন আলো পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ,   দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, সাংবাদিক নাজমুল  দৈনিক সকালের সময় প্রতিনিধি  লেমন,  উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com