1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’ প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎ তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’ প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।

‘প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’ শিরোনামে প্রবন্ধ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে মাদারীপুর নতুন শহরের সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।বইটি লিখেছেন অবসরপ্রাপ্ত ভুমি কর্মকর্তা মোঃ মজিবর রহমান। তাঁর এই বইটি গভীর ও চমৎকার প্রবন্ধমালা, যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি উঠে এসেছে চমৎকারভাবে।এসময় মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা সেলিম ফরাজি, সিনিয়র সাংবাদিক ও লেখক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান,কবি ও সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাধারন সম্পাদক সাংবাদিক ইমদাদুল হক মিলন, সাংবাদিক সাইফুল ইসলাম নয়ন, সাংবাদিক আরিফুর রহমান,সাংবাদিক মোহাম্মদ মামুন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।লেখক মো: মুজিবর রহমান তাঁর কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলাসা করে জীবনের গল্প নয়, এটি একধরণের দর্শন, যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একই সূত্রে আবদ্ধ। যারা এই বইটি পড়বেন, তারা এক নতুন উপলব্ধির পথে হাঁটবেন, যেখানে ভালোবাসা এবং ভূমির প্রতি মানুষের মমতা এক সার্বজনীন বন্ধনে আবদ্ধ। প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মার নকশা’। এক অসাধারণ সাহিত্যকর্ম যা আমাদের মনকে আলোকিত করবে এবং অন্তরকে গভীর করে নতুন ভাবনায় উদ্বুদ্ধ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com