1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনিতে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনিতে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খান মাদারপুরঃ-আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কালকিনি পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা হয়।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি।

এসময় কালকিনির মাটিতে প্রধানমন্ত্রীর আগমনকে সাফল্য মন্ডিত করতে সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে জনসভা করবেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন,শাহাবুদ্দিন ফরাজী,জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা,সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,সহ সভাপতি সৈয়দ আবুল বাশার,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভবতোষ দত্ত,আওলাদ হোসেন মাস্টার,মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান,রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী,কালকিনি পৌর মেয়র এসএম হানিফ,কালকিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com