1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন"জামায়াত সেক্রেটারী মিয়া গোলাম পরোয়ার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪৫|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন”জামায়াত সেক্রেটারী মিয়া গোলাম পরোয়ার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

দেশে বিভিন্ন ধরণের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। আসলে যেখানের মাল সেখানেই তো থাকবেন। অল্পদিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাড় করানো হবে। এখন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জানুয়ারি ) বিকেলে মাদারীপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১২ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা ১৫ জানুয়ানির মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দিবেন। সেখান থেকে গুরত্ব বিবেচনায় সংস্কার করা হবে। তবে অনেকেই বলছে, সংস্কার দরকার নেই, সেটা সঠিক না। কারণ সংস্কার না হলে হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে। তাহলে ছাত্র জনতার এতো রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিন। তাহলে আপনাদের উপর জনগণের আস্থা আরো বাড়বে।

এ সময় জামায়াতের সেক্রেটারি বিগত দিনে শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুন, গুম, হত্যার বিচার দাবি করে বলেন, জামায়াতের অনেক নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা। এখন তার জন্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তিনি যে মানবতার বিরোধী জগন্য অপরাধ করেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। কোন ষড়যন্ত্র রেহাই দিতে পারবে না।

জামায়াতের দিকে এগিয়ে আসার আহবান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সুদ-ঘুষ মুক্ত নতুন বাংলাদেশ হবে। যেখানে থাকবে না কোন হানাহানি, দোষাদোষি, মারামারি, এমন বাংলাদেশই দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই নতুনদের কাধে ভর করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটাকে কোন ভাবেই নষ্ট করা যাবে না। এজন্যে আমাদের সমমনা দলগুলোকে একাত্রে থাকতে হবে। কোন ভুল বোঝা-বুঝি হলে সেটা জাতীর স্বার্থে এক থাকতে হবে।

মাদারীপুর লেকপাড়ের মুক্তমঞ্চে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ,কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম,ফরিদপুর অঞ্চলের টিম প্রধান মাওলানা আব্দুস সোবাহান খান, টিম সদস্য দেলোয়ার হুসাইন, অধ্যাপক আব্দুল তাওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল দিয়ে যোগদান করেন কর্মী সভায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com