1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৩৮|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত’কে স্মরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত গৌরনদীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবনী উদ্যোগের বিকাশে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা প্রযুক্তি, কৃষি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সমস্যা সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথি, বিচারক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এবং এলজিইডি দেবীগঞ্জের প্রকৌশলী শাহরিয়ার রহমান শাকিল।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গবেষণামুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে আগামী দিনের দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব। তারা তরুণদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উদ্ভাবকদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com