1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধিঃ

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন অপপ্রচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে রাজশাহী মহানগরীতে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​গতকাল (০৯ নভেম্বর, ২০২৬) রাজশাহী মহানগর ছাত্রদলের জনপ্রিয় নেতা ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন ভাইয়ের প্রত্যক্ষ নেতৃত্বে চন্দ্রিমা থানা ছাত্রদল এই প্রতিবাদী বাইক মিছিলের আয়োজন করে।

​রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। এতে চন্দ্রিমা থানা ছাত্রদল এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক শত শত মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে নেতা-কর্মীদের মুখে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যবিরোধী এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

​মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার বিপ্লবের পর পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত শক্তির কোনো ধরণের নৈরাজ্য বা চক্রান্ত রাজপথে বরদাশত করা হবে না। রাজশাহী মহানগর ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে রাজপথে সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।

​আবুল কালাম আজাদ তপন ভাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই মোটরসাইকেল মিছিলে চন্দ্রিমা থানা ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে নেতৃবৃন্দ রাজপথে ছাত্রদলের সুসংগঠিত অবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com