1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম

বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৫৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার বরিশালঃ- জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল হক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবি।

শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নাগরিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শুরুর স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com