1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিক সম্মেলনে বড় ভাই জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন মোঃ রবিউল হোসেন মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নড়াইলে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৫৬১ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জ্বল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- নড়াইল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বীরশ্রেষ্ট নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো.হায়দার আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাস সহ অনেকে।

নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ২দিনব্যাপী এই টুর্ণামেন্টে বালক-বালিকা ২টি গ্রুপে জেলার ৩টি উপজেলা ও নড়াইল পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনের খেলায় বালিকা গ্রুপে লোহাগড়া উপজেলা দল টাইব্রেকারে ৫-২ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। এছাড়া বালক গ্রুপের খেলায় লোহাগড়া উপজেলা দল ৩-২ গোলে নড়াইল সদর উপজেলাকে পরাজিত করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com