1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নগরীতে রাসিকের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বরিশাল পুলিশ সুপার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত

নগরীতে রাসিকের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ৩৮৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম পালিত হয়।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে প্রতিবছরের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিল। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থেকে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শ ১০জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২শ ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে সকালে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতাল কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এ সময় সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি, ডা. তামান্না বাসার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমেনা ফেরদৌস, ডা. নাসরুল্লাহ দেওয়ান, ডা. সাদিয়া রেজভীসহ স্বাস্থ্য বিভাগের অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com