1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নওগাঁ মহাদেবপুরে ধানের চাতালে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু

নওগাঁ মহাদেবপুরে ধানের চাতালে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভগীয় ব্যুরো প্রধানঃ- নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে ধানের চাতালে গৃহবধু লাইলী বেগম (৪৮) কে শ্বাসনালী কেটে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। শনিবার রাতের কোন এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার কসব ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মৃত মজিবর রহমান এবং স্বামীর বাড়ি একই উপজেলার পার-এনায়েতপুর গ্রামে। রোববার দুপুর দেড়টায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে মেসার্স উজ্জল চাউল কল ভাড়া নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছিলেন। সেখানে গত দুই মাস থেকে শ্রমিকের কাজ করতো গৃহবধু লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন সহ কয়েকজন। শ্রমিকরা চাতালের আলাদা আলাদা ঘরে বসবাস করতো।

পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধু লাইলী বেগমের শ্বাসনালী কেটে হত্যা করে স্বামী। রোববার সকাল ১০ টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পাশের অন্য শ্রমিকরা তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করে। পরে ঘরের দরজা খুলে দেখে মেঝেতে গৃহবধুর মরদেহ পড়ে আছে। পরে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হাসুয়া দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com