1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : আসাদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৫৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : আসাদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে শহীদ শেখ ফজলুল হক মনির চেতনা ধারণ করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষে তারুন্যের জয়যাত্রা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি একজন বিচক্ষণ ও গঠনশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দেশের বিভিন্ন ক্রান্তিকালে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর হাত ধরেই আওয়ামী যুবলীগ আজ এত সুসংঠিত এবং সুশৃংখল।

এই মহান ব্যক্তির জন্মদিনে তাঁর রুহের মাগফিরাত কামনা করি। আজকের দিনে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীর শপথ হোক- দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে আজকে যারা নাশকতা চালাচ্ছে, দেশ বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঐকবদ্ধ অবস্থান থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশবাসি। তাদের হরতাল-অবরোধ আর আমলে নেয়না দেশের শান্তিপ্রিয় মানুষ। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম, কামরান নিয়ামিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাবেক সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, ফয়সাল আহমেদ সজল, রাজা হোসেন, আওয়ামী লীগ নেতা মোতাহার আলী, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামল ইসলাম, মিলন, সাবেক নেতা মুক্তার আলিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com