1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ

দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মো. মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষপানি ডারার পাড় এলাকায় টানা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ডারা নদীর ভাঙনে নদীতীরবর্তী বহু বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের ভারী বৃষ্টিতে রাস্তার ক্ষয়ক্ষতি বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ চলাচল করলেও বর্তমানে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ, ফলে ব্যবসা-বাণিজ্য ও নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, সোনাহার জগন্নাথহাট এলাকায় হাঁটুসমান পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি আরও বেড়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, “অতিরিক্ত বৃষ্টিতে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে। আমি ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে কিছু কিছু রাস্তা সংস্কার করেছি। তবে বাকি ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে সরকারের জরুরি সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এছাড়া সোনাহার জগন্নাথহাটে হাঁটুসমান পানি জমে থাকায় ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন এবং এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ না হলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।
স্থানীয়দের আহ্বান, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com