1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:-

কালীপূজা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৪ নম্বর পামুলী ইউনিয়নের ১৬টি মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খান। এ সময় মন্দিরগুলোর উন্নয়ন ও সংস্কারকাজে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন তিনি।

পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন। কোথাও বিদ্যুৎ সংযোগ, কোথাও টিন ও কাঠ সরবরাহ, বাউন্ডারি নির্মাণ, দেয়াল প্লাস্টার এবং যাতায়াতের রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আবুল বাশার খান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। দল তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পামুলী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান।কালীপূজা উপলক্ষে ১৬টি মন্দির পরিদর্শন ও প্রায় ৫ লাখ টাকার সহায়তার ঘোষণাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com