1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

মোমিন সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজারা ডাঙ্গা ইউনিয়নের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় একের পর এক গড়ে উঠেছে ছোট-বড় একাধিক অবৈধ ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটার কোনো বৈধ লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর তথ্যমতে, M.S.H ভাটার মালিক হাজিরুল, ফজলু ও রাশেদ জামান; J.M.N.S ভাটার মালিক জুয়েল ইসলাম, মামুন ইসলাম, মিন্টু ইসলাম, নবীন চন্দ্র ও সোহেল ইসলাম; এবং S.B ভাটার মালিক সফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, এসব ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—নতুনহাট বাজারের পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টির চারপাশে প্রায় ৫০০-৭০০ বর্গমিটারের মধ্যে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।
ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও রাস্তায় জমে থাকা ধুলাবালির কারণে এলাকাজুড়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কোমলমতি শিশুদের ওপর এর প্রভাব আরও বেশি পড়ছে বলে জানান অভিভাবকরা। এছাড়া ভারী যানবাহনের চলাচলের কারণে সড়কে সৃষ্টি হচ্ছে ভাঙন ও যানজট, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর প্রশ্ন—বিদ্যালয় আগে প্রতিষ্ঠিত, নাকি ইটভাটা? যদি বিদ্যালয় আগে হয়ে থাকে, তবে তার চারপাশে কীভাবে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠলো? আর যদি ইটভাটা আগে হয়ে থাকে, তবে বিদ্যালয় স্থাপনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কেন গুরুত্ব দেয়নি?
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, দেবীগঞ্জ থানা, জেলা প্রশাসন পঞ্চগড় এবং পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়–এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
গ্রামবাসীর একটাই দাবি—শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com