1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড পেলেন গৌরনদীর আঞ্জুমান চৌধুরী দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক, স্বামী সফিকুলের পক্ষে আঞ্জুমান,, জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা কমিটির জোরালো উপস্থিতি উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি।

খুলনার তেরখাদা উপজেলায় কোনোভাবেই মাফিয়াদের রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক, দলীয় বা ব্যক্তিগত পরিচয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, তেরখাদাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নয়নমুখী ও উৎপাদনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষ যেন নিরাপদ পরিবেশে স্বস্তিতে বসবাস করতে পারে, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তেরখাদা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, মাদক ব্যবসা, জুয়া, সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা জনজীবনে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দৃঢ় ও কঠোর অবস্থান নিতে হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধ করে কেউ যেন প্রভাব কিংবা পরিচয়ের কারণে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি, কার্যকর পদক্ষেপ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহমেদ আলী বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীর, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক পুষ্পেন্দু কুমার ঘরামী, বিএনপি নেতা সমীর কুমার সাহা ও মোঃ আবুল হোসেন বাবু এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ ২১ বাংলা টিভির প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, পল্লী বিদ্যুতের এজিএম তৌফিক ওমর, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল তেরখাদা উপজেলার গাউসবেড়ী সড়ক ও হাড়িখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় উত্থাপিত আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে তেরখাদায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com