1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন অটোরিকশাচালক এবং অপরজন অটোরিকশার যাত্রী ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকার ৮ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া ৮ নম্বর ব্রিজের পাশে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার চালক সাইদুর রহমান এবং এক নারী যাত্রী।

নিহত মোঃ সাইদুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে মরহুম আমির হোসেন ছেলে। অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অপরজনের লাশ পরিবার নিয়ে গেছে। নসিমনের চালক পালাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com