1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঢাকা বরিশাল হাইওয়ে সড়কে ট্রাক পুকুরে পড়ে নিহত-২, আহত-৬ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১১|
সংবাদ শিরোনামঃ
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি

ঢাকা বরিশাল হাইওয়ে সড়কে ট্রাক পুকুরে পড়ে নিহত-২, আহত-৬

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস মামুনঃ-ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম বামরাইল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-ড-১১-০০৬৪ নম্বর একটি ট্রাক বরিশালের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ৬ জন আরোহী আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর ছিল। পরবর্তীতে গুরুতর আহত ২ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পথচারী বা বাইরের কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়নি বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে।

এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উক্ত অংশে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com