1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার-১১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

ডাসারে একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার-১১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার ডাসারে একাধিক মামলায় ১১ জন আসামীকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর)২০২৩ ইং তারিখ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।এদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও কাজীবাকাই ইউনিয়নের খান্দুলী গ্রামের মৃত আবুল হোসেন পালোয়ানের ছেলে বাবুল পালোয়ান (৫০), পশ্চিম বালিগ্রামের নাদের সরদারের ছেলে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক সরদার, সনমান্দি এলাকার মাজেদ সরদারের ছেলে রুবেল সরদার, বাঘরিয়া এলাকার সোবাহান মোল্লার ছেলে রিপন মোল্লা, খোরশেদ মোল্লার ছেলে সোবাহান মোল্লা, পূর্ব পূয়ালী গ্রামের কাসেম খলিফার ছেলে কালাচান খলিফা, আলিশাকান্দি গ্রামের মৃত হামেদ শিকদারের ছেলে আমির আলী শিকদার।

এছাড়াও একই দিন রাত ৩ টার দিকে টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে উপজেলার সনমান্দি এলাকা থেকে ৪ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত রত্তশন হাওলাদারের ছেলে মানজেল হোসেন (৫০), সনমান্দি গ্রামের হারুন তালুকদারের ছেলে বিল্লাল তালুকদার (৪৪),কুন্তিপাড়া গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩০), সনমান্দি গ্রামের মোঃ মতলেব হাওলাদারের জামাই সাদ্দাম হোসেন (৩০)। পরে বুধবার দুপুরে তাদেরকে বিজ্ঞ মাদারীপুর জেলা জজ আদালতে প্রেরণ করা হয়।

ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, আজ ওয়ারেন্টভুক্ত মামলায় ৭ জন আসামি এবং জুয়া মামলায় ৪ জন মোট ১১ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com