1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
টরকী বন্দরে আল-মাউন ফাউন্ডেশনের মহতি উদ্যোগ ছিন্নমুল, দুস্থ, অসহায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:১৯|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

টরকী বন্দরে আল-মাউন ফাউন্ডেশনের মহতি উদ্যোগ ছিন্নমুল, দুস্থ, অসহায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে প্রতি শুক্রবার বাদ জুম্মা ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসায় ভাসছে আল-মাউন ফাউন্ডেশন।

মহতি কার্যক্রমের উদ্ধোধন করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।
বাদ জুম্মা তন্ময় সু-কর্ণারে খাদ্য বিতরণের পূর্ব মুহুর্তে এক আলোচনা সভা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও টরকী বন্দর ঘর মালিক সমিতির সিনিয়র সহ-সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন পাইক।

বক্তব্য রাখেন বিএনপি নেতা শাকিল আহম্মেদ, আল-মাউন ফাউন্ডেশনের সদস্য ও বন্দরের ব্যবসায়ী অলি হাওলাদার, জাকির হাওলাদার, ফরহাদ হোসেন, খোকন সিকদার, ইলিয়াস ঘরামী, লিটন ভূইয়া, আক্তার সিকদার প্রমুখ।

শেষে দুই শতাধিক ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও দুই জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, ‘সমাজের অবহেলিত মানুষ অর্থাভাবে ভালো খাবার খেতে পারে না। তাদের কথা চিন্তা করে গত জুন মাস থেকে প্রতি শুক্রবার জুম্মা বাদে উন্নতমানের খাবার পরিবেশন করে আসছি। অন্ততপক্ষে এসব মানুষ মাসে ৪দিন ভালো খাবার খেতে পারবে। প্রথমে আমি নিজস্ব অর্থায়নে ব্যবস্থা করি। এসব কর্মকান্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে বর্তমানে দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষৎতে কার্যক্রম অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com