1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জমির বিরোধের জেরে আগৈলঝাড়ায় পিটিয়ে ২জনকে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

জমির বিরোধের জেরে আগৈলঝাড়ায় পিটিয়ে ২জনকে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিটিয়ে দুই জনকে বরিশাল ও ঢাকা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের রাসেল সিকদারের সাথে একই বাড়ির সহিদ সিকদারের জমির বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার (৯ ডিসেম্বর) বাকবিতন্ডা হয়।

পরে মৃত মজিবুর রহমান সিকদারের দুই ছেলে শহিদ সিকদার ও সৈয়দ সিকদার বাকবিতন্ডার একপর্যায় রাসেল সিকদার (৩৫) ও তার পিতা অলিল সিকদারকে (৬০) গাছের গুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় রাসেলের হাত ভেঙ্গে যায় এবং তার পিতা অলিল সিকদারের মাথা ফেটে খুলি বের হয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। পরে বৃদ্ধ অলিল সিকদারের অবস্থার অবনতি ও জ্ঞান ফিরে না আসায় ওই দিন রাতেই ঢাকা আল মানার হাসপাতালে প্রেরন করা হয়।এ ঘটনায় রাববার রাসেল সিকদার বাদী হয়ে অভিযুক্ত সহিদ সিকদার ও তার ভাই সৈয়দ সিকদারকে আসামী করে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com