1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ছেংগারচর বাজার জামে মসজিদে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,,

ছেংগারচর বাজার জামে মসজিদে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, পিতার কাঁধে পুত্রের লাশ যে কত ভারী পুত্রহারা একজন পিতাই বুঝে। যে পিতা নিজ প্রাণপ্রিয় পুত্রের লাশ কাঁধে বহন করেছেন একমাত্র তিনিই জানেন এর ভার কতটুকু। কোলে পিঠে করে বড় করা কলিজার টুকরো সন্তান হারানো বিচ্ছেদের যন্ত্রণা যে কতটা তীব্র সেই জানে যে হারায়। মহান আল্লাহর কাছে দোয়া করি সে যেনো জান্নাতবাসী হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপু এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম একথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা সবাই দিপুর জন্য দোয়া করবেন। মিলে মিশে থাকবেন। রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে কেউ ঝগড়া বিবাদ করবেন না।বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভা নেত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

উপস্থিতি ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুবলীগের সাধারন সম্পাদক মো. জাকির খান’সহ নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন, ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম জেহাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com